গোয়ালন্দে বৃদ্ধের
লাশ উদ্ধার
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৯
গতকাল শুক্রবার থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া থেকে হামেদ মন্ডল ওরফে হানু মন্ডল (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে ভাত বিক্রি করতেন।
জানা গেছে, শুক্রবার ভোরে এলাকার লোকজন দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার একটি পুকুর পাড়ে বড়ই গাছের সাথে একটি লাশ ঝুলতে দেখে। গলায় ছিল মাফলার পেঁচানো। নিহতের স্ত্রী জরিনা বেগম জানান, গভীর রাতে প্রকৃতির ডাকে তার স্বামী বাইরে বের হন। পরে ভোরে বাড়ি থেকে কয়েক’শ গজ দূরের পুকুর পাড়ে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কারো সাথে তার কোন শক্রতা ছিল না।