পৃথক সড়ক দুর্ঘটনায়
নিহত চার
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:০০
গোপালগঞ্জে পৃথক সড়ক দুঘটনায় ২ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। গত শুক্রবার গোপালগঞ্জ-মানিকহার সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদহ ও গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া সদরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো: গোপালগঞ্জ শহরতলির চরমানিকদহ গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে মো. ইসহাক মোল্লা ১৯, ও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ ৬৫।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাকির হোসেন মোল্লা জানান, শুক্রবার গোপালগঞ্জ-মানিকহার সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদহ নামক স্থনে মোটর সাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মোঃ ইসহাক মোল্লা (১৯), আব্দুল্লাহ মোল্লা ও আবির মোল্লা (২১) আহত হয়। হাসপাতালে নেয়ার পথে ইসহাক মারা যায়। গোপালগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অসিত মল্লিক জানান, গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া সদরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৬৫) শুক্রবার গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ওই বৃদ্ধ রবিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে হূদয় হোসেন (৮) ও একই গ্রামের আলী আজমের ছেলে আরিফ হোসেন (৯)। তারা দু’জনই আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, ্নিহত আরিফ ও হূদয় প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় কালীগঞ্জ-জীবননগর সড়কের আলামপুরে একটি ট্রাক্টর তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। ট্রাক্টরটি ফেলে রেখে চালক পলিয়ে গেছে।