ঝালকাঠিতে কলেজ-শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরের রোনালসে রোডের নিজ বাসা থেকে কলেজ শিক্ষকা তানিয়া শারমীনের (৩৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে ঝালকাঠি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

মৃত তানিয়া শারমীন ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এবং ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য মুহা. জাকারিয়া রহমানের স্ত্রী। স্বামী জাকারিয়া রহমান জানান, সাংসারিক বিষয় নিয়ে তার (জাকারিয়া রহমান) সঙ্গে রাগ করে ফ্যানে ঝুলে তানিয়া শারমীন আত্মহত্যা করেছে।

এসআই হরিদাস পাল বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।