জগন্নাথপুরে পৃথক ২টি ডাকাতি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:০৩
জগন্নাথপুর রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামে পৃথক ২টি ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ১০/১৫ জনের একদল ডাকাত কামরা খাই গ্রামের দিলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে পুলিশের লোক বলে দরজায় ডাকাডাকি করলে গৃহকর্তার স্ত্রী দরজা খুলে দেন। গৃহকর্তা দিলোয়ার হোসেন জানান, ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১লাখ ৬০ হাজার টাকা, ইলেক্ট্রনিক্স সামগ্রী, কাপড়-চোপড়সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে মঙ্গলবার রাতে একই গ্রামের ডাঃ রতীন্দ্র কুমার দাসের বাড়িতে রোগী সেজে দরজা খোলার অনুরোধ করলে দরজা খুলে দিলে ৫/৭জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।