সংবাদ সংক্ষেপ

গোবিন্দগঞ্জে ‘সহিংসতা রুখবে সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠান গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঘোষিত কর্মসূচি ‘সহিংসতা রুখবে সংস্কৃতি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গিকার আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে দরিদ্র মানুষের অর্থনৈতিক বৈপ্লবিক পরিবর্তনের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার বান্দরবানের আলীকদম উপজেলায় ১নং আলীকদম ইউনিয়নে নতুন ভিজিডি কার্ডধারী মহিলাদের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নান্দাইলে পল্লী সমাজের ২৫ সংগঠনের নেতাদের প্রশিক্ষণ নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ নান্দাইল উপজেলায় ব্র্যাক এনজিও আয়োজিত পল্লী সমাজের ২৫টি সংগঠনের নেতাদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ওয়ার্ডভিত্তিক গরীব মানুষের স্বাধীন সংগঠনের (পল্লী সমাজ) এই প্রশিক্ষণে নান্দাইল পৌর শহরসহ ১২টি ইউনিয়নের নেতারা অংশ নেন। চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ চকরিয়া উপজেলার বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে। এসময় চোরের দল বিদ্যালয়ের ৪টি তালা কেটে ও গ্রীল ভেঙ্গে ভেতরে ঢুকে লুটে নিয়ে গেছে প্রায় ৩০ হাজার টাকার মালামাল। বুধবার গভীর রাতে ঘটেছে এ চুরির ঘটনা। বেতাগী উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগী মডেল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এ.বি.এম গোলাম কবিরকে সংবর্ধিত করা হয়। বৃহস্পতিবার বিষখালী চত্বরে মালয়েশিয়া, ইউকে, জার্মানি, অষ্ট্রিয়া, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ১৫ দিনের এক সরকারি সফর শেষে দেশে ফেরায় তাকে সংবর্ধিত করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংসদের কমান্ডার আলী আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বেতাগী গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না। অভয়নগরে ৫টি এতিমখানায় ৫ লাখ টাকার চাল বিতরণ অভয়নগর (যশোর) সংবাদদাতা \ অভয়নগর উপজেলার ৫টি এতিমখানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জি.আরের ৫ লাখ টাকার চাল সম্প্রতি বিতরণ করা হয়েছে। চাল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। বড়াইগ্রামে খায়রুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্তে কদিমচিলান এলাকায় যুবলীগ কর্মী খায়রুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে কদিমচিলানে পাবনা-নাটোর মহাসড়কের দু’পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিরপুরে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ফেন্সিডিল বহনকারী ১টি সিবিজেড রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীয় নাম ইদ্রিস আলী (৩৫)। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে। গলাচিপায় ছাত্রী লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন গলাচিপা সংবাদদাতা \ পটুয়াখালীর গলাচিপায় দুই কলেজ ছাত্রীকে লাঞ্ছিত ও অপহরণের চেষ্টা করার প্রতিবাদে বৃহস্পতিবার দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বানিয়াচংয়ে কৃষকের ওপর এসিড নিক্ষেপ বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ বানিয়াচংয়ের পল্লীতে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে কৃষক আবদুর রেজ্জাকের (৩০) কপাল ও মুখ ঝলসে দিয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার কাগাপাশা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রমিজ মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানারীপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া বানারীপাড়া সংবাদদাতা\ বানারীপাড়ার বলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী খোন্দকার নূর-ই-আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুস সালাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ জেড মোরশেদ আলী, এমপি পত্নী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রাজিয়া ইসলাম, ওসি গোলাম ছরোয়ার, চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু প্রমুখ। টেকনাফে শিশু নিখোঁজ টেকনাফ সংবাদদাতা \ টেকনাফে তিন বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুর পিতা মোঃ আমিন প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায় গত ১৪ মার্চ বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মোঃ আমিন ছেলে আরিফ উল্লাহকে ৪দিন ধরে না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে সন্দেহজনক কয়েকজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, গত ১১ মার্চ তিন বছরের শিশু আরিফ উল্লাহ দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। লালমনিরহাট আইনজীবী সমিতির নির্বাচন লালমনিরহাট প্রতিনিধি \ বৃহস্পতিবার লালমনিরহাট আইনজীবী সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান সভাপতি এবং লালমনিরহাটের সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মোট ৯৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত নরসিংদী প্রতিনিধি \ নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নরসিংদীর এনডিসি মোঃ শফিকুল ইসলামের পরিচালনায়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনুল ইসলাম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সহ-সভাপতি। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদুর রহমান মুরাদ ও রঞ্জন কুমার সাহা, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া। সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ সৈয়দপুরে বৃহস্পতিবার দুপুরে শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক খেলা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এসএম ওবায়দুর রহমান। কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ কেরানীগঞ্জ(ঢাকা) সংবাদদাতা \ বিএনপির যুগ্ম-মহাসসিব আমানউল্লাহ আমানসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে শাক্তা ইউনিয়ন শিকারীটোলা বিএনপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী কামালউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মিনু, ঢাকা জেলা যুবদলের সভাপতি ভিপি নাজিমউদ্দিন প্রমুখ। ডোমারে ৩০ দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ডোমার (নীলফামারী) সংবাদদাতা।। ্্নীলামারীর ডোমার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি দুস্থ পরিবারের মাঝে ৩৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি ছিলেন। বেতাগীতে কৃষি মেলার উদ্বোধন বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন তালুকদার। মুন্সীগঞ্জে ধলেশ্বরী রক্ষায় আলোচনাসভা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জের কাছে ধলেশ্বরী তীরে বৃহস্পতিবার “বিপর্যন্ত ধলেশ্বরী নদী ও তাকে রক্ষার উপায়: জনগণের চিন্তা-ভবনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ভাষণ দেন বিশিষ্ট চিত্রনির্মাতা ও পরিচালক তানভীর মোকাম্মেল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সীগঞ্জ জেলা আয়োজিত এই আলোচনায় সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন বাপার সাবেক সাধারণ সম্পাদক মহীদুল হক খান, অধ্যাপক আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, জাহাঙ্গীর হোসেন খান, নারগিস আক্তার, এপেক্স ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। গাংনীতে দলিল লেখক সমিতির বিক্ষোভ গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা দলিল লেখক সমিতি বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গাংনী উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দীনের নেতৃত্বে কেটি বিক্ষোভ মিছিল সাব রেজিস্ট্রি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ডের আন্ত.কলেজ ক্রিকেট উদ্বোধন সাতক্ষীরা প্রতিনিধি \ যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আন্ত.কলেজ ক্রিকেটটি-২০ প্রতিযোগিতা সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গত বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে থেকে খেলার উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। যশোর বোর্ডের ২৬টি কলেজ এ খেলায় অংশ নেবে বলে জানায় কর্তৃপক্ষ। রাবিতে শেষ হলো ‘চিহ্নমেলা এপার বাঙলা-ওপার বাঙলা’ রাবি সংবাদদাতা \ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যন্ত অঞ্চলের দুই লেখককে পুরস্কার প্রদানের মধ্যদিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে দুদিনব্যাপী ছোটকাগজ ‘চিহ্নমেলা’ ও এপার বাঙলা-ওপার বাঙলা’ লেখক পাঠক সম্মেলন। প্রতি তিন বছর পর পর এ পুরস্কার প্রদান করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্প-সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’র উদ্যোগে প্রথমবারের মতো প্রবর্তিত চিহ্ন পুরস্কারের মননশীল শাখায় চুয়াডাঙ্গার মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহম্মদ ইউসুফ হোসেনকে ‘নীল বিদ্রোহের নানা কথা গ্রন্থের জন্য মরণোত্তর পুরস্কার দেয়া হয়। অপরদিকে দিনাজপুরের কলেজ শিক্ষক ও লেখক মাসুদুল হককে তার তিনটি গল্পগ্রন্থের জন্য সৃজনশীল শাখায় চিহ্ন পুরস্কার দেয়া হয়।