আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

রাজধানীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা, মনিটর-ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা ট্রাভেল মার্ট-২০১৩। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দি ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম গতকাল সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ট্রাভেল মার্ট-২০১৩-এর চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতার-উজ-জামান খান কবির, ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক, বিপণন ও বিক্রয়, খাজা জোনায়েদ, ইস্টার্ন ব্যাংক লি:-এর পক্ষে হেড অফ ব্রান্ড এন্ড কমিউনিকেশন জিয়াউল করিম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে বিপণন ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক আবদুল্ল¬াহ্ আল হাসান। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা।