জাতীয় শিশু দিবসে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার আনন্দানুষ্ঠান
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:০৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা আগামীকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় কচি-কাঁচা মিলনায়তনে আনন্দানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি