মার্কিন ড্রোন প্রতিহত করার চেষ্টা ইরানের
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:১০
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান প্রবেশ করার পর ইরানের যুদ্ধবিমান তা প্রতিহত করার চেষ্টা করলে আমেরিকার দুইটি সামরিক বিমান পাল্টা হামলা চালায় । এর ফলে দেশটির যুদ্ধবিমান ফিরে আসে। গত বৃহস্পতিবার পেন্টাগন সূত্রে এ খবর জানানো হয়। খবর ডন অনলাইনের।
পেন্টাগন মুখপাত্র জর্জ লিটল বলেন, ইরানের বিমান তাদের বিমানকে বাধা দেয়ার চেষ্টা করলে দেশটির বিমানকে সতর্কতাস্বরূপ অগ্নিকুণ্ডের গোলক ছোঁড়া হয়। এতে করে ইরানের বিমান পশ্চাত্ গমন করে। এর আগে বুধবারও ঐ এলাকায় দুই দেশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। তবে এসময় কোন গুলির ঘটনা ঘটেনি।