রংপুরে সড়ক নিরাপত্তা-জনসচেতনতা বৃদ্ধিমূলক শোভাযাত্র

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে রবিবার সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।

মটর শ্রমিক, শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে টাউন হলরুমে রংপুর জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকি ইবনু মিনান, সওজ, সড়ক বিভাগ রংপুরের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামান প্রমুখ।