ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
সেতু মেরামত কাজ
২ ঘন্টা বিলম্ব
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২১:৩৩
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা এবং মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শুরু করার কথা থাকলেও অতিরিক্ত গাড়ির চাপে মেরামত কাজ ২ ঘন্টা বিলম্ব হয়। পূর্বাঞ্চল থেকে আগত গাড়িসমূহ পার হতে ২ ঘন্টা বিলম্ব হয়ে যাওয়ায় সেতু মেরামত সকাল ৮টার পরিবর্তে ১০টায় শুরু করতে হয়।
গতকাল প্রাথমিক পর্যায়ে পুরাতন এক্সপানশন জয়েন্ট এর ঢালাইয়ের ভাঙ্গনের কাজ শুরু হয়েছে। এর পর নতুন করে এক্সপানশন জয়েন্ট আবার ঢালাই হবে।এবার মেঘনা সেতুর ৬টি এবং মেঘনা-গোমতী সেতুর ৪টি এক্সপানশন জয়েন্ট ও হিজবেয়ারিং মেরামত হবে।