বগুড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ৩ মার্চ জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বগুড়া জেলা আওয়ামী লীগ ও বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মমতাজউদ্দিনের বাসভবন পরিদর্শন করেন। মোহাম্মদ নাসিম ওইদিনের হামলাকে পরিকল্পিত দাবি করেন। আওয়ামী লীগ নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি , সরকারি অফিস ও পুলিশ ফাঁড়িতে হামলাকারীদের তালিকা তৈরি করে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহবান জানান। বগুড়া আসার পথে তিনি ক্ষতিগ্রস্ত শাজাহানপুর থানা, করতোয়া কুরিয়ার সার্ভিস পরিদর্শন করেন । সার্কিট হাউজে জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ এবং পুলিশ সুপার মোজাম্মেল হক তাকে স্বাগত জানান । তিনি প্রবীণ সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা আমানউল্ল¬াহ খান, সংসদ সদস্য আব্দুল মান্নানের বাসভবনে যান। নন্দীগ্রাম উপজেলা পরিষদ ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতেও যান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আব্দুল্ল¬াহ আল আবু সাঈদ স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, খাদিজা খাতুন শেফালী, ডাঃ মকবুল হোসেন, রাগিবুল আহসান রিপু, টি জামান নিকেতা, কামরুন নাহার পুতুল, মঞ্জুরুল আলম মোহন, বেলাল আহম্মেদ, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, আবু সুফিয়ান সফিক, আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ ।