চট্টগ্রাম গণজাগরণ
মঞ্চে মুক্তিযোদ্ধা
সমাবেশ কাল
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২১:৫৮
চট্টগ্রাম অফিস
নগরীর জামালখান সড়কে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে আগামীকাল রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমাবেশ। এদিকে গতকাল শুক্রবার পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে বিকালে শুরু হয় চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের কর্মসূচি। বিকালে ঢাকা থেকে আগত বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম কবিতা আবৃত্তি করেন। মঞ্চের সমন্বয়ক শরিফ চৌহান জানান, গণজাগরণ মঞ্চের অনুষ্ঠানের মধ্যে আরো ছিলো গণসঙ্গীত, প্রতিবাদী গান ও মানবতাবিরোধীদের বিচারের দাবিতে শ্লোগান।