হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞান প্রথমপত্রে তত্ত্বীয় অংশের ২৪ নম্বর প্রথমে নিশ্চিত করবে
কামরুল হাসান দিপু প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ গ্রীনফিন্ড কলেজ, ঢাকা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ১৮:৪৫
সুপ্রিয় ছাত্র/ছাত্রীরা আশা করি ভাল আছ। এইচ এস সি পরীক্ষাকে সামনে রেখে নিশ্চয়ই তোমরা পড়াশুনায় খুবই ব্যস্ত সময় অতিবাহিত করছ। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রে A+ পাওয়ার জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিম্নে দেওয়া হলঃ
হিসাববিজ্ঞান প্রথমপত্রে তত্ত্বীয় অংশের ২৪ নম্বর প্রথমে নিশ্চিত করবে। প্রায়োগিক সমস্যার সমাধান ৫৬ নম্বর নিশ্চিত করার জন্য ৪টি অংশের উত্তর দিতে হবে। জাবেদা থেকে রেওয়ামিল প্রস্তুতকরণ পর্যন্ত ১টি আবশ্যিক প্রশ্ন থাকবে। নগদান বই প্রস্তুত করণে ১টি আবশ্যিক প্রশ্ন থাকবে। তবে খুচরা নগদান বইটি এই বত্সরের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ব্যাংক সমন্বয় বিবরণী ও অশুদ্ধ সংশোধন থেকে ১টি এবং সমন্বয় দাখিলা থেকে ১টি করে মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এই ক্ষেত্রে তোমরা সমন্বয় দাখিলার উপর বেশী গুরুত্ব দিতে পার। একতরফা দাখিলা পদ্ধতি থেকে ১টি আবশ্যিক প্রশ্ন থাকবে। উপর্যুক্ত ৪টি অংশের পাশাপাশি চূড়ান্ত হিসাব ১টি অংশ অর্থাত্ ২০ নম্বর নিশ্চিত সহ মোট ১০০ নম্বর পরীক্ষায় উত্তর করার চেষ্টা করবে। হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের তত্ত্বীয় অংশের জন্য বরাদ্দকৃত ২০ নম্বর প্রথমে সংগ্রহ করার চেষ্টা করবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রয়োগিক অংশের জন্য ৮০ নম্বর বরাদ্দ থাকে। এই ক্ষেত্রে তোমরা সকল অধ্যায় না পড়ে বিশেষ কিছু অধ্যায়ের উপর গুরুত্ব দিতে পার। অংশীদারি ব্যবসায় হিসাব, শেয়ার ও ডিভেঞ্চার ইস্যু এবং মজুরি ও বেতন বিবরণী এই তিনটি অধ্যায় অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাছাড়াও চূড়ান্ত হিসাব প্রস্তুতকরন অংশে ১টি আবশ্যিক প্রশ্ন থাকবে এবং অনুপাত বিশ্লেষণের একটি আবশ্যিক প্রশ্ন থাকবে। অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কার্যপত্র ব্যবহার করবে। এইভাবে তোমরা পূর্ণাঙ্গ উত্তর দানের মাধ্যমে হিসাব বিজ্ঞান বিষয়ে A+ অর্জন করবে এই শুভকামনা থাকল।