‘মিডিয়া গসিপ’-এ জায়েদ খান ও গুলজার

একুশে টেলিভিশনে নিয়মিত প্রচারিত জনপ্রিয় সেলিব্রেটি শো ‘মিডিয়া গসিপ’-এর প্রতি পর্বেই একজন বা একাধিক সেলিব্রেটি অংশ নিয়ে থাকেন। তারা যার যার অবস্থান থেকে মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এই অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় ‘মিডিয়া গসিপ’-এর এবারের পর্বে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন এ সময়ের অন্যতম ব্যস্ত চিত্রনায়ক জায়েদ খান ও পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। উপস্থাপকের সঙ্গে তারা এ সময়ের চলচ্চিত্র শিল্প, এ দেশের চলচ্চিত্রের ভবিষ্যত্সহ চলচ্চিত্রাঙ্গনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আরও আলোচনা করেছেন কলকাতা ও বাংলাদেশের কয়েকজন চলচ্চিত্র কলাকুশলীর অংশগ্রহণে সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত আলোচনার বিষয় নিয়েও। উল্লেখ্য, অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানভীর তারেক এবং প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন। ‘মিডিয়া গসিপ’-এর এবারের পর্বটি প্রচার হবে আজ রাত ১০টা ১০ মিনিটে।