কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি কাজী নাজমুস সাধারণ সম্পাদক মোঃ তারেক আব্দুল্লাহ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গত বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত ফলাফলে সভাপতি-সম্পাদকসহ ১৪টিতে বিএনপি ও ৩টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে নির্বাচিতরা হলেন সভাপতি কাজী নাজমুস সা’দাত, সহ-সভাপতি মো. আব্দুল মালেক ভুঁইয়া ও ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. তারেক আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মমিনুল হক ভুঁইয়া, ট্রেজারার মো. সুলতান আহমেদ, সেক্রেটারি লাইব্রেরি কাজী জসিম উদ্দিন প্রমুখ। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের নির্বাচিতরা হলেন- সেক্রেটারি এনরোলম্যান্ট অব এডভোকেটস এন্ড ফার্নিচার মো. নেয়ামত উল্লা চৌধুরী জামান প্রমুখ।