কেরানীগঞ্জে দুই ছাত্রীর
আত্মহত্যা
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২০:৫৯
ঢাকার কেরানীগঞ্জে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে মডেল থানাধীন রামেরকান্দা ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অন্তরা (১৬) নিজ বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম মোহাম্মদ আলী। মেয়ের আত্মহত্যার কারণ জানাতে পারেননি। একই রাতে কেরানীগঞ্জে মডেল টাউন এলাকায় নর্দান ইউনিভার্সিটির ২য় বর্ষের ছাত্রী রিনা আক্তার নিজ কক্ষে ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রিনা আক্তারের বাবার নাম আলী আহমদ।