ঠাকুরগাঁও সীমান্ত থেকে
বাংলাদেশিকে ধরে
নিয়ে গেছে বিএসএফ
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:০০
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এরা হলেন, হোসেন আলী, জামাল উদ্দিন ও আসির উদ্দিন। গত বৃহস্পতিবার রাতে ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগড় ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরভিটা সীমান্তের ৩৭৮ পিলারের কাছে ওই ৩ বাংলাদেশি পৌঁছলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর আবু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে গতকাল শুক্রবার পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়েছে।