২৯ মার্চ মহাসমাবেশ
সফল করুন
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:১০
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, রাজধানীতে আগামী ২৯ মার্চের জাতীয় মহাসমাবেশ বানচালে কোন মহলের ন্যূনতম ষড়যন্ত্র দেশবাসী বরদাস্ত করবে না। এ মহাসমাবেশ দেশের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির উত্তরণে সময়ের অপরিহার্য দাবি। আপনারা এ মহাসমাবেশ সফল করুন। এক বিবৃতিতে গতকাল শনিবার তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই যে কোন মূল্যে মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের নেতা, কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইসলামী আন্দোলন গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় ওলামা-সুধী সম্মেলন ছাড়াও গত ৬ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৯ মার্চের জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। তিনি আগামী ২৯ মার্চ সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে রাজধানীতে অন্য কোন কর্মসূচি না রাখার অনুরোধ জানান। তিনি আরো বলেন, সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন, আল্লাহ ও রাসূল (স.) এর দুশমন নাস্তিক-মুরতাদদের শাস্তির আইন পাস, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-দুর্নীতির মূলোত্পাটন, দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তি ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্মরণকালের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি