ভালুকায় গার্মেন্টস কর্মী ধর্ষিত আটক ১
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:১২
ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার ফ্যাশন লিমিটেডের মহিলা শ্রমিক এক সন্তানের জননী (৩০) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমতলী নামক স্থানে।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া তালদর্শী গ্রামের ওই মহিলা ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া গ্রামের শহিদ মিয়ার বাসা ভাড়া নিয়ে স্কয়ার ফ্যাশন লিমিটেডে চাকরি করে আসছে। ওই মহিলা শ্রমিক একই মিলের সহকর্মী সুমন (২৮)কে নিয়ে পার্শ্ববর্তী আমতলি নামক স্থানে গজারী বাগানে বেড়াতে গেলে, ঐ এলাকার আব্দুল শহিদের পুত্র সোহরাব হোসেন (৩০), সোহাগ (২৫) ও সাইফুল ইসলাম (৩২) তাদেরকে পথরোধ করে সুমনকে মারপিট করে মহিলাকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার ডাকচিত্কারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় সোহরাব হোসেন নামে এক ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।