কেন্দুয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ফতেহপুর কান্দাপাড়া গ্রামে শুক্রবার গভীর রাতে রোজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোজিনা ফতেহপুর গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। নিহতের স্বামীর দাবি, রোজিনা আত্মহত্যা করেছে। তবে রোজিনার বাবার দাবি তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে। রোজিনার বাবা আঙ্গুর মিয়া জানান, যৌতুকের জন্যই রোজিনাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইমদাদুল বাশার জানান, ঘটনার ক্লু পাচ্ছিনা। নিহতের মুখে রক্তের আলামত পাওয়া গেছে।