সৈয়দপুরে লাশবাহী গাড়ি উল্টে দুই জনের মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:১২
নীলফামারী জেলার সৈয়দপুরে লাশবাহী গাড়ি উল্টে আরও দু’জন লাশ হলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ এলাকায়।
জানা যায়, লাশের গাড়িতে চাচাতো ভাই আফানের পুত্র লেবুসহ আরও কয়েকজন নিকটাত্মীয় ছিলেন। পরে রংপুরে ওই গাড়িতে ওঠেন আমিনুরের মেয়ের শাশুড়ী জরিমন (৪৪)। লাশবাহী গাড়িটি বাড়ির অদূরে হাজারীহাটে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের কাছে এসে একটি পুকুরে পড়ে উল্টে যায়। এতে লাশবাহী গাড়িতে থাকা লেবু ও মেয়ের শাশুড়ী জরিমন মারা যান।