কটিয়াদীতে আশ্রিত ছেলেটি কার?
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:১৩
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে সোমবার সন্ধ্যায় একটি বালক রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। তার নাম রেজা, পিতার নাম ঝুটু, মাতার নাম লতা, গ্রাম-চকজান, থানা নওগাঁ, জেলা বগুড়া এবং সে চকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানায়। বর্তমানে সে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহনেওয়া ভূইয়ার নিকট আছে। ছেলেটির সন্ধানপ্রার্থীকে ০১৭১৬৪১৪৮৪৯ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।