মধুপুরে আদিবাসিদের ৫০ বছর পূর্তি উত্সব

মধুপুর বনাঞ্চলের আদিবাসি গারো ও কোচ সমপ্রদায়ের সংগঠন জয়েনশাহী আদিবাসি উন্নয়ন পরিষদের ৫০ বছর পূর্তি উত্সব আজ শনিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। বর্ণাঢ্য র্যালি শেষে জলছত্র ফুটবল মাঠে আদিবাসি সমাবেশ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আদিবাসি নেতা ইউজিন নকরেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, বিভাগীয় বন কর্মকর্তা অসীত রঞ্জন পাল, সহকারি বন সংরক্ষক রাজেশ চাকমা, উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, ভাইস চেয়ারম্যান ডাঃ মির ফরহাদুল আলম মনি, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, আওয়ামীলীগ সভাপতি খন্দকার সফিউদ্দীন মণি, সম্পাদক সরোয়ার আলম খান, গারো নেতা বেনেডিক্ট মাংসাং প্রমুখ। অনুষ্ঠানে আদিবাসি নেতারা সাংবিধানিক স্বীকৃতি, বন ভূমির উপর প্রথাগত অধিকারসহ ১১ দফা দাবি পেশ করেন। সমাজে অবদান রাখায় ৫ আদিবাসি নেতাকে সংবর্ধনা এবং আদিবাসি সংস্কৃতি ও ঐতিহ্য ভিত্তিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।