নাসিরনগরে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে বৃহস্পতিবার ফারুক ডকইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে ডকইয়ার্ডের মালিক, মিস্ত্রিসহ ৮ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার একটি চাতপাড় বড়বাজারের মেসার্স ফারুক মিয়া ডকইয়ার্ডে কয়েকদিন যাবত্ বারশ’ মণ ধারণ ক্ষমতাসম্পন্ন নৌকার মেরামত কাজ চলছিল। এ সময় হঠাত্ গ্যাস সিলিন্ডারের মুখ ও পাইপ ফেটে যায়। এতে আহতদের মুখ, হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।