রাণীনগরে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নওগাঁর রাণীনগরে গতকাল শুক্রবার রাণীনগর থানার উদ্যোগে রেলওয়ে স্টেশনের আশপাশের জায়গা থেকে অবৈধ দখলকৃত স্থাপনার একাংশ উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার সময় থেকে রাণীনগর থানার পুলিশ প্রশাসনের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়। বেশ কিছুদিন পূর্বে রাণীনগর রেলস্টেশনের আশপাশে অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীরা দখল করে বাঁশ আর টিনের বেড়া দিয়ে প্রায় শতাধিক দোকান গড়ে তোলে। এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন বলেন, রাণীনগর থানার মধ্যে অবস্থিত রাণীনগর রেলস্টেশনের আশপাশ থেকে অবৈধভাবে দখলকৃত জায়গাগুলো দখলমুক্ত করা হয়েছে।