কাউখালীতে সহকারী কমিশনার (ভূমি) পদ পনের বছর শূন্য
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:১৪
পিরোজপুরের কাউখালীতে দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমিতে নামজারী ও জমি খারিজসহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত কাজে উপজেলার হাজার হাজার লোক প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। ১৯৯৭ সালের ৯ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল আলম অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। ফলে এ পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার। যার ফলে এলাকার জনগণকে ভূমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।