মিজানুর রহমানের ইন্তেকাল

ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের প্রাক্তন ইনকাম ট্যাক্স কমিশনার মিজানুর রহমান (৮৯) গতকাল ধানমন্ডিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) এর ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও তিন পুত্রবধূ, নাতি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার জ্যেষ্ঠ পুত্র এ্যাপোলো হাসপাতাল, ঢাকার জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা: আনিসুর রহমান সকলের দোয়া কামনা করেছেন। মরহুম মিজানুর রহমানের নামাজে জানাজা আজ কলাবাগান ক্রীড়াচক্র মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।