কলাপাড়ায় ব্যবসায়ীকে
পিটিয়ে হত্যা
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:৫৩
কলাপাড়ায় পনু গাজী (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। গত শুক্রবার উপজেলার মত্স্য বন্দর মহিপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় সন্দেহজনক ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল মো. রহিম ফরাজী, সালেয়া বেগম, মো. নাসিমা, নূরজাহান বেগম ও খাদিজা কুবরা বকুল।
নিহত পনু গাজীর বাড়ী মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে ওই এলাকার মত্স্য ব্যবসায়ী নাসিরের সাথে সিরাজুলের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা লোহার রড দিয়ে পনু গাজীকে পিটিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে সে জ্ঞান হারিয়ে ফেলে। আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়।