ই ন্টা র ন্যা শ না ল ফো র্ব স ম্যা গা জি ন ২ ০ ১ ২
অপরাজেয় নারী
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ১৯:১৯
সোনিয়া গান্ধী
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ও বর্তমান রাষ্ট্রপতি সোনিয়া গান্ধীর জন্ম ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালিতে। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াত জ্যেষ্ঠ পুত্র রাজিব গান্ধীর সহধর্মিণী। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ভারতের জাতীয় কংগ্রেস পার্টির সভাপতি হিসেবে ১৯৯৮ সাল থেকে তার প্রথম রাজনৈতিক জীবনের শুরু। ১৯৯৮ সালের ১৪ মার্চ ১২৭ বছরের পুরোনো কংগ্রেসের ৮৮ তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন সোনিয়া। ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল (ইউপিএ) জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সভাপতি হিসেবে একাধারে ১৫ বছর মেয়াদ পূর্ণ করে ইতিহাস তৈরি করেছেন সোনিয়া। তার চতুর্থ দফায় সভাপতির মেয়াদ শেষ হবে ২০১৫ সাল নাগাদ। ৬৭ বছর বয়সী সোনিয়া বর্তমানে ভারতের সাংসদ এবং ২০০৪ ও ২০০৯ সালে তার নেতৃত্বে জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসেন। দলের তৃণমূল ও সাধারণ কর্মীদের সমর্থন, শ্রদ্ধা ও ভালবাসার কারণই এত বড় কঠিন দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে বলে জানান সোনিয়া।
জানেট নেপোলিটানো
৫৬ বছর বয়সী জানেট নেপোলিটানো ২০০৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী সচিব হোমল্যান্ড সিকিউরিটি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এছাড়া জানেট ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যারিজোনার ২১ তম গভর্নর নিযুক্ত ছিলেন। তিনি অ্যারিজোনার তৃতীয় মহিলা গভর্নর এবং পুন:নির্বাচনের মাধ্যমেও তিনিই প্রথম মহিলা হিসেবে পুন:নির্বাচিত হন। ১৯৭৭ সালে জানেট নিউ মেক্সিকো থেকে ট্রুম্যান স্কলার লাভ করেন এবং মার্কিন রাজনীতির তৃতীয় বৃহত্তম বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করেন। তিনি গত ১ বছর যাবত্ হোমল্যান্ড সিকিউরিটির স্পটলাইটে রয়েছেন। জানেটের স্থানীয় রাজ্য স্তরের রাজনীতি এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে একটি লুকাইত ইতিহাস রয়েছে। তবে জানেটের মতে এটি একটি চলন্ত জাতীয় পর্যায়ের প্রাকৃতিক অগ্রগতি মাত্র। ৯/১১ এর সন্ত্রাসী হামলার পরপরই ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ নবম এবং শক্তিশালী নারী হিসেবে স্থান করে নেন অপরাজেয় জানেট।
লেডি গাগা
লেডি গাগার জন্ম ১৯৮৬ সালের ২৮ মার্চ নিউইয়র্ক শহরে। তিনি একই সাথে আমেরিকান গায়িকা, গীতিকার, শিল্পী, অভিনেত্রী ও মানবপ্রেমিক। গাগা প্রাথমিক অবস্থায় ভক্তিমূলক সংগীত চর্চা শুরু করেন, পরবর্তীতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিছ স্কুল আর্টস থেকে বাদ্যযন্ত্রের উপর তালিম নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনের শুরুতে ২০০৭ সালের শেষের দিকে ম্যানহাটান এর ‘লোয়ার ইস্ট সাইড অফ রক’ সংগীতের দৃশ্যের অভিনয় করে রেকর্ডস স্ট্রীমলাইটে সাইন করেন। পরবর্তীতে রেকর্ড কোম্পানি তাকে একজন ভালমানের গীতিকার হিসেবে লুফে নেন। তার সুচারু কণ্ঠশৈলী বিখ্যাত শিল্পী একন কে আকৃষ্ট করেছিল। বর্তমানে গাগার প্রায় ২৬ মিলিয়ন ছোটবড় অসংখ্য ভক্ত রয়েছে। গত বছর তার উপার্জন ছিল রেকর্ড সংখ্যক, যা প্রায় ৫২ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ২০১২ সালে তার সর্বশেষ পপ মিউজিক অ্যালবামটির উপার্জিত অর্থের পুরোটাই তিনি জনকল্যাণের কাজে ব্যয় করেন।