গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিস্কুট বা কুকি জাতীয় খাবার রাখার জন্য অধিকাংশ মানুষই যেখানে টিন বা প্লাস্টিকের সাধারণ কিছু পাত্র ব্যবহার করেন সেখানে এ ধরনের কুকি জারের সংগ্রহ দিয়েই কি না গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মেটামোরা শহরের অধিবাসী এডিথ ইভা ফুচ। নানা ডিজাইন ও নানা ধরনের বাহারি সব কুকি জারের সংগ্রহের আগ্রহ থেকে গেল ক’বছরে এডিথ তার সংগ্রহকে নিয়ে গেছেন ২,৬৫৩ টি কুকি জারের এক বিশাল সংগ্রহে। আর এতোসব কুকি জারের ভিড়ে এডিথের সবচেয়ে প্রিয় জারটি হলো রয় রজার্সের হর্স ট্রিগার রাইডিং এর স্মারক হিসেবে তৈরি হওয়া একটি জার।