জোকস
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ১৯:২৮
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু :জানিস গতকাল খেলার সময় কানে বল লাগার পর সেই যে বাসায় গেলাম তারপর থেকেই কানে কম শুনছি। তা আমাদের টিম কয় রানে হেরেছে?
দ্বিতীয় বন্ধু :ছয় রানে।
প্রথম বন্ধু :কি বললি, নয় রানে?
দ্বিতীয় বন্ধু :আমার মনে হয় তুই আসলে কানে কম শুনছিস না, শুনছিস বেশি। তা না হলে ছয়কে নয় শুনবি কেন! পাঁচ বা চারও তো শুনতে পারতি!
এক লোক তার গরুকে নিয়ে গেল হোজ্জার কাছে।
লোকটি হোজ্জাকে বলল, ‘হোজ্জা সাহেব, আমার গরুটার পায়ে সমস্যা হয়েছে। মাঝে মধ্যে খুড়িয়ে খুড়িয়ে হাটে। আবার মাঝেমধ্যে ঠিক করে হাটে। এখন কী করি?’
সব শুনে হোজ্জা বললেন, ‘এক কাজ করুন। গরুটা যখন ঠিকমতো হাটে তখন সেটাকে বেচে দিন।’
স্যার :আচ্ছা পিন্টু, তুই বড় হয়ে কি হতে চাস?
বিল্টু :স্যার, আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হতে চাই।
স্যার :এতকিছু থাকতে তুই দাঁতের ডাক্তার হতে চাস কেন? তুই হার্টের না হয় কিডনীর ডাক্তার হ।
বিল্টু :স্যার, হার্টতো একটা, আর কিডনীতো দুইটা। কিন্তু দাঁততো বত্রিশটা!!!
সর্দারজির ছেলে :বাবা! বাবা! দেখো, আমি খুব সস্তায় ভালো একটা চাইনিজ রেডিও কিনেছি।
সর্দারজি :তুই যে কীভাবে এত বোকা হলি বুঝে পাই না! তোর কবে একটু বুদ্ধিসুদ্ধি হবে আমায় বলতো? তুই তো চাইনিজ ভাষাটাই জানিস না, তাহলে কি করবি এই চাইনিজ রেডিও দিয়ে?