বঙ্গবন্ধুর জন্মদিনে শিল্পকলার আয়োজন
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ১৯:৪৬
জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল সকালে একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীসহ একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ধানমন্ডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান এবং বিকেলে একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর উপর প্রমাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুশিল্পী মুস্তাফা মনোয়ার, কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং নাট্যব্যক্তিত্ব এসএম মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সংগীত ও নত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। আলোচনা পর্ব শেষে সমবেত সংগীত পিপলস লিটল থিয়েটার ও রনতা শিল্পী গোষ্ঠীবৃন্দ আবৃত্তি কল্পরেখা, স্পন্দনের পরিবেশনায় ও অনিক বোসের নৃত্য পরিচালনায় শিশুদের সমবেত নৃত্য, স্বরচিত কবিতা পাঠ নির্মলেন্দু গুন, ৭ই মার্চের ভাষণ মো. ফিরোজ মিয়া, ওয়ার্দা রিহাবের নৃত্য পরিচালনায় সমবেত নৃত্য, ধ্রুব শিশু-কিশোর সংগঠনের পরিবেশনায় সমবেত সংগীত, স্যাডো থিয়েটারের পরিবেশনায় নাটক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্যদলের পরিবেশনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়।