যাযাবর ল্যাব

রেকর্ডিং স্টুডিও গড়লেন ক্লোজআপ তারকা পুলক। সুফি ঘরানার গানের জন্য প্রসংশিত এই তরুণ শিল্পী টানা প্রায় পাঁচ বছর সহকারী হিসেবে কাজ করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমনের সঙ্গে। সেই পুঁজি আর সাহস সঙ্গে নিয়ে এবার স্বয়ংসম্পূর্ণ রূপে ফিরছেন পুলক। পূর্ণাঙ্গ সংগীত পরিচালক হওয়ার বাসনা নিয়ে গড়েছেন অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও। নাম রেখেছেন ‘যাযাবর মিউজিক ল্যাব’।