মেহেরপুর হাসপাতাল
এখন মিনি কারাগার
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২০:২৪
মেহেরপুর জেনারেল হাসপাতাল এখন মিনি কারাগারে পরিণত হয়েছে। হাসপাতালে মেহেরপুর জেলখানার ২ আসামিসহ মোট ৮ জন আসামিকে পুলিশ প্রহরায় চিকিত্সাধীন রাখা হয়েছে। জানা গেছে, মেহেরপুর জেলখানার ২ আসামি অসুস্থ হয়ে পড়লে তাদেরকে জেল পুলিশের পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। এদিকে গত বুধবার মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এক সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করলে পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২ পক্ষের ৬ জনকে আটক দেখিয়ে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিত্সা দেয়া হচ্ছে।
বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আসামিরা হলো—মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার লাল্টু, সদর উপজেলা কুল বাড়িয়া গ্রামের রায়হানুল, হাবেল, কাজল, ঘেন্টু, ওয়াদ আলী ও মফিজুল।