ভূঞাপুরে অধ্যক্ষের
বিরুদ্ধে মামলার
প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২০:২৬
ভূঞাপুরে লোকমান ফকির মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানীর বিরুদ্ধে দায়ের করা ৬টি মামলা নিষ্পত্তি না হতেই তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
নতুন এ মামলাটি করেছেন প্রভাষিকা নীলিমা দাস। মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার শিক্ষকদের একাংশ শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জানা যায়, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের সাথে লোকমান ফকির মহিলা কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী বিরোধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে দায়ের করা হয় ৬টি মামলা।