গফরগাঁও থেকে অপহূত শিশু ঢাকায় উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও থেকে অপহরণের ৫ দিন পর ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ঢাকার উত্তরা থেকে উদ্ধার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গফরগাঁও থানা পুলিশ ও থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সকালে উপজেলার সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে স্কুলের যাওয়ার সময় উপজেলার বীর বখুরা গ্রামের আহম্মদ আলীর বখাটে ছেলে আবু সাঈদ (২২)সহ ৪/৫জন বখাটে অপহরণ করে নিয়ে যায়। গত ১৪ মার্চ অপহূতার মা বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করে। গত শনিবার রাতে গফরগাঁও থানা পুলিশ ঢাকার উত্তরা এলাকা থেকে অপহূত শিশুকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণের মূলহুতা আবু সাঈদকে গ্রেফতার করে।