রায়পুরায় বিএনপির
দুইগ্রুপের পৃথক সভা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২০:২৭
রায়পুরায় জাতীয়তাবাদী দল বিএনপির দু’গ্রুপের পৃথক সভা একই দিনে একই সময় শনিবার বিকালে প্রায় এক কিলোমিটারের মধ্যে পৃথকস্থানে অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি পুনঃগঠনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা পৌর বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান খোকনের বাসভবনে এবং অপর গ্রুপ রায়পুরা পৌরসভা শাখা যুবদল কর্তৃক আয়োজিত বর্ধিত সভা উপজেলার শ্রীরামপুর তাঁতীবাজারে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় মোঃ মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক জামাল আহম্মেদ চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ আলী মুন্সী প্রমুখ।
অপর দিকে, বর্ধিত সভায় রায়পুরা পৌরসভা শাখা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আজিজ। বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি বোরহান উদ্দিন রোকন, সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ দীপু, উপজেলা বিএনপির প্রবীণ নেতা মোঃ তাজুল ইসলাম, মোঃ মোজাফর আলী, কাজী আসাদুর রহমান মিলন, মোছলেহ উদ্দিন বাচ্চু, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।