শিবগঞ্জে জামায়াত-শিবিরের
হামলায় আওয়ামী লীগের
২৫ কর্মী আহত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:০৫
কানসাটের জনসভা থেকে বাড়ি ফেরার পথে শনিবার সন্ধ্যায় শ্যামপুর ইউনিয়নাধীন গোপালনগর মোড়ে জামায়াত-শিবিরের হামলায় আওয়ামী লীগের ও ছাত্রলীগের ২৫ জন কর্মী আহত হয়েছে। সূত্রমতে, ঐদিন বিকালে ১৪ দলের ডাকে জনসভা থেকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাস ও ভটভটিযোগে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে গোপাল নগর মোড়ে পৌঁছামাত্র স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা ( পুরুষ ও নারী) বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৪টি বাস ও ২ টি ভটভটি ভাংচুর এবং আওয়ামী লীগ কর্মীদের আহত করে। আহতদের মধ্যে জমিনপুরের সাদিকুলকে আশংকাজনক অবস্থায় রাজশাহী পাঠানো হয়েছে। স্থানীয় ছাত্রলীগ কর্মীরা রবিবার বিনোদপুর এলাকায় সকাল-সন্ধ্যা আহ্বান করে।