তালায় আওয়ামী লীগ নেতার ওপর বোমা হামলা

মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার তালায় সিরাজুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। বোমাটি বিস্ফোরিত হলেও তার গায়ে চোট লাগেনি। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নুরুল্লাপুর রাস্তার পাশে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মহান্দী গ্রামের দাউদ মোড়লের ছেলে। এ সংবাদ পেয়ে তালা থানার ওসি মো. ইনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ আটক হয়নি।