বাসর রাতে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণ!

বাসর রাতে স্ত্রীকে গণধর্ষণে সহযোগিতার অভিযোগে স্বামী জামির উদ্দিনকে (২১) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামে ঐ গণধর্ষণের ঘটনা ঘটে। জানা যায়, সাহাপুর (নামাপাড়া) গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জামির উদ্দিনের সাথে তারাকান্দা থানার পাগুলী গ্রামের বাসিন্দা ঐ মেয়েটির বিয়ে হয় গত বুধবার। অভিযোগে জানা গেছে, পরদিন বাসর রাতে স্বামী জামির উদ্দিন তার ভগ্নিপতি মজিবর রহমান (৪০) ও ছিদ্দিক হোসেনকে (৩০) নিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে নববধূ বিষয়টি মোবাইল ফোনে তার পিত্রালয়ে জানায়। এ খবর পেয়ে শনিবার ধর্ষিতার পিতা এসে মেয়ে ও জামাইকে তার নিজ বাড়িতে বেড়ানোর কথা বলে কৌশলে নিয়ে যান। পরে লম্পট স্বামীকে স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে ধর্ষণকারী ৩ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।