রামপুরায় অস্ত্রসহ যুবক আটক
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:১৪
রাজধানীর পশ্চিম রামপুরা থেকে গতকাল রবিবার দুপুরে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রানা (৩০)। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। রামপুরা থানার এসআই বিবেক আনন্দ দেবনাথ জানান, স্থানীয় মালিহা কমিউনিটি সেন্টারের সামনে থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রানা নামে এক যুবককে আটক করা হয়েছে।