বাবুবাজার সেতুতে
দুর্ঘটনা আহত ৫
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:১৪
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার সেতুর উপর একটি পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী ও দুই ভাইসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন আবদল করিম (৫০), তার স্ত্রী রওশন আরা (৪৫), দুই ভাই জনি (৩০) ও এ্যানি (২৪)। আহত অপরজন হলেন রিকশাচালক মশিউর রহমান (৩৫)। তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, রবিবার সকালে বাবুবাজার সেতুর উপর একটি পিকআপ একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাটি একটি মোটরসাইকেলের উপর পড়লে রিকশা ও মোটরসাইকেল যাত্রীরা আহত হন। এদের মধ্যে রিকশাযাত্রী রওশন আরা ও মোটর সাইকেলযাত্রী এ্যানির আঘাত গুরুতর। পুলিশ পিকআপটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।