জাতীয় বিশ্ববিদ্যালয়ের
আজ ও আগামীকালের পরীক্ষা স্থগিত
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:১৬
১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ ও আগামীকালের (১৮ ও ১৯ মার্চ) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ অনুষ্ঠেয় ২০১১ সালের অনার্স ২য়বর্ষ ফাইনাল পরীক্ষা ২২ মার্চ সকাল সাড়ে ৮টায় এবং ২০১০ সালের মাস্টার্স ১ম পর্বের পরীক্ষা আগামী ২৩ মার্চ শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া ২০১২ সালের বিবিএ ৩য়বর্ষ (৫ম সেমিস্টার) পরীক্ষা আগামী ১ এপ্রিল সকাল ১০টায় এবং ২০১০ সালের সিএসই পার্ট-৪ (৮ম সেমিস্টার) পরীক্ষা ২০ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
১৯ মার্চ অনুষ্ঠেয় ২০১১ সালের সিএসই পার্ট-৩ (সেমিস্টার-৫ম) পরীক্ষা ১ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।