কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার জাতীয় শিশু দিবস উদযাপন

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা রবিবার বিকালে কচি-কাঁচা মিলনায়তনে আনন্দানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী ও শিশুবক্তা প্রথম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। পরে কচি-কাঁচার মেলা পরিচালিত সুরবিতান, নৃত্যবিতান ও কথাবিতানের ভাইবোনেরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।-প্রেস বিজ্ঞপ্তি