জয়পুরহাটে তৃষ্ণার খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৩১
ইভটিজিংয়ের শিকার হয়ে সহপাঠি তৃষ্ণা রানীর অকাল মৃত্যু মেনে নিতে না পেরে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে কালোব্যাজ ধারণ করে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তৃষ্ণা রানীকে স্থানীয় বখাটে যুবক ইশবপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজল হাওলাদার এবং তার বন্ধু ইশবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, যুবদল কর্মীসহ কয়েকজন বখাটে যুবক বাড়ি থেকে অপহরণের চেষ্টা করলে গ্রামবাসী তাকে উদ্ধার করে।