সুন্দরগঞ্জে জামায়াতের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান

উপজেলায় ঢাকাস্থ আমরা নামক স্বেচ্ছাসেবী সংগঠন জামায়াত-শিবিরের নারকীয় তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করে। শুক্রবার যাদের অনুদান প্রদান করা হয় তারা হলেন আহত মুক্তিযোদ্ধা খাদেম হোসেনকে ৪০ হাজার, নিহত শরিফুলের স্ত্রীকে ৩০ হাজার, আহত সাজুকে ১০ হাজার, ফুল মিয়াকে ১০ হাজার ও জেলে গণেশ দাসকে ২ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে প্রবীর কুমার সরকার বিধান, অনুপম দেব, স্বায়ন্তনী ত্বিষা, পার্থ পাল, আন্তাকি রাইসা, ইত্তেফাক সংবাদদাতা রাশিদুল আলম চাঁদ ও আমাদের সময় প্রতিনিধি শাহ মো. রেদওয়ানুর রহমান। এদিকে উপজেলার মধ্যপরান গ্রামের আব্দুল মালেকের পুত্র আওয়ামী লীগ সমর্থক শরিফুলকে (৩৫) হত্যা মামলার আসামি জামায়াত-শিবির কর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।