পীরগঞ্জে গমচাষীদের মাঠ দিবস অনুষ্ঠিত

পীরগঞ্জ উপজেলায় গমে সুষম সার ব্যবহারের উপর বেলারুশিয়া পটাশ কোম্পানি ও এগ্রিবাংলা কনসালটেন্ট-এর উদ্যোগে শনিবার চাপোর গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপপরিচালক (উপকরণ) পিযূষ কান্তি সরকার, ঠাকুরগাঁও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বেলায়েত হোসেন, কৃষি অর্থনীতিবিদ শেখ বদিউল আলম, সুষম সার প্রকল্প ব্যবস্থাপক তৈমুর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক বিষ্ণু পদ রায় ও মোকাদ্দেস হায়াত মিলন, চাষি মুক্তারুল ইসলাম প্রমুখ।