বগুড়ায় যুব মহিলা
লীগের সমাবেশ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৩১
বগুড়াসহ সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্য, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুব মহিলা লীগ। শনিবার শহরের সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট লাইজিন আরা লিনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ডালিয়া নাসরিন রিক্তা, সাংগঠনিক সম্পাদক বিলাসি রানী সরকার, সহসভাপতি মাকছুদা মনি, হাসিনা হীরা, ডেইজি শিল্পী প্রমুখ।