ইত্তেফাক রিপোর্ট
বাজারে এলো সিম্ফনির দুটি হ্যান্ডসেট। কোম্পানির প্রধান কার্যালয়ে রবিবার সিম্ফনি আই ৬৫ ও আর ৪০ সেট দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। আই ৬৫ স্মার্ট ফোনটি এ্যান্ড্রয়েড ৮ পয়েন্ট ১ গো এবং ডুয়াল ফোর জি সমৃদ্ধ। স্পেশাল ফিচারস-এর মধ্যে থাকছে ডুয়াল ফোর জি স্ট্যান্ডবাই, ডুয়াল ফ্ল্যাশ, নটিফিকেশন লাইট, ওয়ান হ্যান্ড অপারেশন এবং ওটিজি। আর ৪০ হ্যান্ডসেটটি ৪ হাজার এম এ এইচ ব্যাটারি এবং এ্যান্ড্রয়েড পাই ৯ পয়েন্ট জিরো সমৃদ্ধ। উভয় সেটেই আছে ৫ দশমিক ৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ২ দশমিক ৫ ডি ডিসপ্লে। এতে অন স্ক্রীন নেভিগেশন বাট দেওয়া হয়েছে। আই ৬৫ এ রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ড-এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। আর ৪০ সেট মেমোরি কার্ড-এর মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। দুটি ফোনই সিম্ফনির যে কোন আউটলেটে পাওয়া যাচ্ছে, দাম ৬ হাজার ১৯০ টাকা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আমিনুর রশিদ, সিনিয়র ডাইরেক্টর মাকসুদুর রহমান এবং হেড অফ সেলস এম.এ হানিফ।