‘জামায়াত মদিনা সনদের
বাইরে রাজনীতি
করছে’
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৩
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেছেন, জামায়াতে ইসলামী রাজনীতির নামে মানুষকে দাওয়াত থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে লেলিয়ে দিয়েছে। তারা মদিনা সনদের বাইরে রাজনীতি করে ইসলামকে ধ্বংস করে দিতে চাইছে। তিনি বলেন, আলেমরা কুরআনের তফসির লিখেন না। গোলাম আজম আলেম না হয়েও কুরআনের তফসির লিখেছেন। ডাক্তার জাকির নায়েক একজন দাঁতের ডাক্তার। তিনিও কুরআনের তফসির লিখেন এবং তাফসির করেন। তিনি গতকাল রবিবার বিকালে নরসিংদী সার্কিট হাউজে স্থানীয় কওমী আলেম ও মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন তানজিমুল মাদারিসিল কওমীয়ার সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার। বক্তৃতা করেন নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মো. অলিউল্যা, মাওলানা সুলতান উদ্দিন নূরী। সভায় স্বাগতিক বক্তব্য পেশ করেন ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মো. মহিউদ্দিন।